
পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আবার চোটে পড়লেন নাহিদ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৭:২৭

নর্কিয়া ২০২৩ সালের মার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন। ছবি: আইসিসি
২০২৩ সালের মার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন এনরিচ নর্কিয়া। এই পেসার সাড়ে তিন বছরের বেশি সময় পর জাতীয় দলের সাদা জার্সি গায়ে জড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্টের একাদশে রয়েছেন তিনি।
ডারবান টেস্ট শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় বেলা দেড়টায়। প্রায় একদিন আগেই প্রোটিয়াদের একাদশ জানা গেল। এই ম্যাচে খেলা হচ্ছে না সাড়ে তিনশ টেস্ট উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা কাগিসো রাবাদার। ইনজুরি থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।
তার অনুপস্থিতিতে টেস্টে প্রত্যাবর্তন হওয়া নর্কিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ ম্যাচ, নিয়েছেন ৭০ উইকেট। পেস বিভাগে নর্কিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা রেখেছে মার্কো ইয়ানসেনকে। মিডিয়াম পেসে বল করবেন উইয়ান মুল্ডার। বোলারদের মধ্যে বাকি দুজন স্পিনার, কেশভ মহারাজ তো আছেনই, রয়েছেন সাইমন হারমারও।
দুদল এই সিরিজে মোট ৩টি টেস্ট খেলবে। ১৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি হবে সেন্ট জর্জ পার্কে। নিউল্যান্ডের কেপটাউনে তৃতীয় ম্যাচ ২৭ অক্টোবর।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, ডেভিড বেডিংহ্যাম, টেম্বা বাভুমা, ত্রিস্টান স্টাবস, উইয়ান মুল্ডার, কাইলে ভেরাইনে, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কেশভ মহারাজ ও এনরিচ নর্কিয়া।