
পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আবার চোটে পড়লেন নাহিদ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন রমিজ রাজা। ছবি: ফেসবুক
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের আগে মাঠের বাইরেও এসেছে চমক। আবুধাবিতে হতে যাওয়া এই ম্যাচের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন। সবচেয়ে বড় চমক, প্যানেলে জায়গা পেয়েছেন আফগানিস্তানের বর্তমান ক্রিকেটার নাভিন উল হকও।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ধারাভাষ্য প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করে এসিবি। ছয় সদস্যের এই প্যানেলে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, শ্রীলঙ্কার পারভেজ মাহারুফ, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু লিওনার্ড, আফগানিস্তানের আহমেদ ফরহাদ ফিদাই ও নাভিন উল হক এবং বাংলাদেশের মাজহার উদ্দিন অমি।
বাংলাদেশের হয়ে ধারাভাষ্য দেবেন সাবেক বয়সভিত্তিক ক্রিকেটার মাজহার উদ্দিন অমি। তবে দেশের পরিচিত ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম চৌধুরী এই প্যানেলে জায়গা পাননি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাভিন উল হককে নিয়ে। মাত্র ২৭ বছর বয়সি এই পেসার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয়। যদিও বর্তমানে আফগানিস্তানের টেস্ট দলের নিয়মিত সদস্য নন এবং টেস্ট ক্রিকেটেও তার অভিজ্ঞতা নেই। এমন একজন সক্রিয় ক্রিকেটারের ধারাভাষ্য প্যানেলে থাকা তাই বেশ ব্যতিক্রমী ঘটনা।
শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির ভাড়া করা ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে টাইগাররা।