
ক্রিকেটে র্যাঙ্কিং কীভাবে হিসাব করা হয়?
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

ফের চোটে পড়েছেন নাহিদ। ছবি: এপি
ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আবারো চোটে পড়েছেন এই গতি তারকা। তাতে প্রত্যাশিত সময়েও পুরোদমে অনুশীলন করা হচ্ছে না তার।
ফিজিও বিভাগের খবর, অন্তত এই মাসের শেষের আগে শতভাগ বোলিং ফিটনেস পাচ্ছেন না নাহিদ রানা। তাতে পুরোদমে বোলিং তো দূরে থাক, এখনও ৫০ শতাংশ এফোর্টে বোলিং করানো হচ্ছে তাকে দিয়ে। ফলে উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট তো বটেই, হাতছাড়া হতে পারে দ্বিতীয় ম্যাচও।
সাইড স্ট্রেইনের চোটে পড়া নাহিদের ইনজুরি কীভাবে এত জটিল হল, কেনই বা পেস ইউনিটের সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে আরও সাবধানী হলো না মেডিক্যাল বিভাগ? প্রশ্ন আছে অনেক, তবে উত্তর পাওয়া যায়নি মেডিক্যাল বিভাগ চেয়ারম্যানের।
নাহিদ রানাই প্রথম নন, সাম্প্রতিক সময়ে লিটন দাস থেকে শুরু করে ফিজ, শরিফুল কিংবা এবাদত— ইনজুরির তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। গুঞ্জন আছে, ফিজিও ডিপার্টমেন্ট নিয়ে পুরোপুরি খুশি নন বোর্ডের শীর্ষ কর্তারাও। আলোচনায় আছে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারেও।