
চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক
খেলা ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯

বিদায়ী ম্যাচের পর ম্যারাডোনাকে স্মরণ করেছেন মেসি। ছবি: সম্পাদিত
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ের মুহূর্তের বেশ কয়েকটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ৩৯ বছর বয়সী এই তারকা লিখেছিলেন, 'আমার এখনও অনেক কিছু বলার আছে।'
ম্যাচ শেষে মাঠে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন মেসি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বার্তা সম্পূর্ণ করলেন তিনি। মেসি জোর দিয়ে বলেন, 'এটি ছিল একটি অবিশ্বাস্য যাত্রা।'
তিনি আরও লেখেন, 'গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটা পরাকে মিস করছি।'
শ্রদ্ধা ও ভালোবাসার বার্তাগুলোর মাঝেও মেসি বিশেষভাবে স্মরণ করেছেন দিয়েগো ম্যারাডোনাকে।
মেসি লিখেছেন, 'আমি দিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমি সবসময় যেমন বলি, আমি জানি, তিনি আমাদের পাশে থাকাকালীন যেমন সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন।'
এরপর নিজের পরিবার, বন্ধু এবং যেসব ক্লাব তাকে সবসময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দিয়েছে, তাদের ধন্যবাদ জানান মেসি।
তিনি লেখেন, 'আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের মিস করব। আর সবসময় কৃতজ্ঞ থাকব, তোমরা আমাদের পাশে, আমার পাশে ছিলে বলে।'
মেসির পূর্ণ বার্তা:
'গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটা মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল একটি অবিশ্বাস্য যাত্রা; আনন্দে ভরা, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি নিশ্চিতভাবে জানি, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই মূল্যবান ছিল।
আরও অনেক কিছু বলার আছে আমার। কয়েকটি শব্দ বা একটি পোস্টের মাধ্যমে আমি যা অনুভব করছি, তা প্রকাশ করা অসম্ভব। আমার পরিবারকে ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না। তারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে সমর্থন করেছে, বিশেষ করে কঠিন সময়ে, যখন তাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
'আমার বন্ধুরাও ছিল অপরিহার্য। একইভাবে গুরুত্বপূর্ণ ছিলেন আমার সব সতীর্থ, কোচ এবং তাদের সাপোর্ট স্টাফরা। আমি দিয়েগোকে ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমি সবসময় যেমন বলি, আমি জানি, তিনি আমাদের সঙ্গে থাকাকালীন যেমন সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন।
'আমি যেসব ক্লাবে খেলেছি, তাদেরও ধন্যবাদ। জাতীয় দলের জার্সি পরার সময় তারা সবসময় আমার অনুভূতিকে সম্মান করেছে এবং দেশের হয়ে নিজেকে উৎসর্গ করার সুযোগ দিয়েছে। এবং অবশ্যই, ঈশ্বরকে ধন্যবাদ। তার দিকনির্দেশনা ও ইচ্ছা ছাড়া আমরা এতদূর আসার স্বপ্নও দেখতে পারতাম না।
আমি অত্যন্ত কৃতজ্ঞ। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। তোমাদের মিস করব এবং সবসময় ধন্যবাদ জানাব, তোমরা আমাদের পাশে, আমার পাশে ছিলে বলে।'
বাবাকে স্মরণ মেসির:
আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পোস্ট দেওয়ার কয়েক মিনিট পর রোসারিওর এই তারকা তার বাবাকে নিয়ে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'গত রাতে তোমাকে আমরা কতটা মিস করেছি, তা তুমি কল্পনাও করতে পারবে না...'
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের ৮ আগস্ট মেসির বাবা মারা যান। বাবাকে স্মরণ করেই আবেগঘন এই বার্তা দেন মেসি।