
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৫:৫২

৪ উইকেটের মধ্যে হাসান মাহমুদ ২টি নিয়েছেন। ছবি: এএফপি
২৭ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপেই ফেলেছিল বাংলাদেশ। ক্যারিবীয়রা আমির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম সেশনের সেই বিপদ সামাল দিয়ে শক্ত অবস্থানে আছে।
আলোকস্বল্পতার কারণে খেলা থেমে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২১৬ রান করেছে। জাঙ্গু ১০২ রান নিয়ে অপরাজিত রয়েছেন, তার সঙ্গী জাস্টিন গ্রিভস ব্যাট করছেন ২৬ রান নিয়ে।
সিলেটে প্রথম তিন উইকেটের দুটিই যায় তাসকিন আহমেদের ঝুলিতে, দারুণ এক ডেলিভারিতে ব্রান্ডন কিংকে বোল্ড ও জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। অন্য উইকেটটি হাসান মাহমুদের।
জাঙ্গু এরপর কেভিন উইকহ্যামকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন। পেস ও স্পিন অ্যাটাক মিলিয়েও বাংলাদেশ আর উইকেট ফেলতে পারছিল না। জাঙ্গু-উইকহ্যামের জুটি ততক্ষণে একশ পেরিয়ে যায়, অবশেষে হাসান মাহমুদের বলে তা থামে ১৩১ রানের মাথায়। উইকহ্যাম এ সময় ৬১ রান করে হাসানের বলে বোল্ড হন।
জাঙ্গু এরপর জুটি গড়েন জাস্টিন গ্রিভসের সঙ্গে। তাদের এরইমধ্যে হয়ে গেছে ৫৮ রানের জুটি। জাঙ্গু তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। শতকের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০টি চার ও ২টি ছয়ের মারে। তার সেঞ্চুরির পরপরই খেলা থেমে যায়।