
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৯:১৪

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজের। ছবি: এএফপি
সিলেট টেস্টে টস ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
ঘরের মাঠের সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ এই টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে। মাথায় আঘাত পাওয়া মুমিনুল হক ও পেসার শরিফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়েছেন।
আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। এদিকে শরিফুলের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশেও রয়েছে দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপল। তাদের জায়গায় এই টেস্টে খেলবেন জশুয়া ডি সিলভা ও কেভিন উইকহ্যাম। এদের মধ্যে উইকহ্যামের এটি অভিষেক টেস্ট।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয় পেয়েছিল।
বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী জাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জশুয়া দা সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), জাস্টিন গ্রেভস, রস্টন চেজ (অধিনায়ক), শামার জোসেফ, জশুয়া বিশপ, জেডন সিলস ও জোমেল ওয়ারিক্যান।