
জোহানেসবার্গ টেস্টআলোর স্বল্পতায় আগেভাগে খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:১৪

হুয়ান মাতা। ছবি: উয়েফা
দীর্ঘ ২০ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে এসে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে মাতা বলেন, পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে তার সম্পর্ক কখনো শেষ হবে না। ফুটবলকে ভালোবাসার পাশাপাশি ভবিষ্যতেও এই খেলাকে এগিয়ে নেয়ার বিভিন্ন উপায় খুঁজবেন তিনি।
স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালের ইউরো জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা মাতার পেশাদার যাত্রা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। পরে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন তিনি। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের পাশাপাশি ইউনাইটেডের হয়ে জিতেছেন এফএ কাপ ও লিগ কাপ।
ইংল্যান্ড ছাড়ার পর গালাতাসারাই, ভিসেল কোবে ও অস্ট্রেলিয়ার দুটি ক্লাবে খেলেছেন মাতা।
প্রাসঙ্গিক: