
জোহানেসবার্গ টেস্টআলোর স্বল্পতায় আগেভাগে খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২১:৮

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বন্ধ করতে চান আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি বাণিজ্যিক কাজে অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে এসব তথ্য জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি থাকা সত্ত্বেও এএফএর স্থানীয় এক বিয়ার স্পন্সর প্রচারণায় তার ছবি ব্যবহার করে। বিষয়টি নিয়ে মেসির প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা চাওয়ার পরই ক্ষুব্ধ হন তিনি। এএফএ সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি হয়েছিল বলে দাবি ওই সাংবাদিকের।
এ ছাড়া জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তুষ্টি ছিল তার। গত অক্টোবরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটির আগে অনুষ্ঠান ব্যবস্থাপনা ও ড্রোন প্রদর্শনীতে ত্রুটি ছিল বলে অভিযোগ উঠেছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের চুক্তি নিয়েও আইনি জটিলতা রয়েছে। এএফএর আর্থিক লেনদেন নিয়েও উঠেছে প্রশ্ন। ইয়ট ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি পাঠানোর তথ্য প্রকাশ করেছে ক্লারিন।
প্রাসঙ্গিক: