
বার্সা সভাপতির সঙ্গে ছবি পোস্ট করে রহস্যময় বার্তা, ইয়ামালের বাবাকে নিয়ে উদ্বেগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

রিকার্ভ দলগত ইভেন্টে সোনাজয়ী বাংলাদেশ আর্চারি দল।
মেয়েদের পর ছেলেরাও এনে দিলো সাফল্য। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ।
রিকার্ভ দলগত ইভেন্টে সাগর, আলিফ ও রাফি এই সাফল্য এনে দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাজাখস্তানকে ৬-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে গতকাল বাংলাদেশ কম্পাউন্ড নারী দল কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিল।
ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার (২৮ অক্টোবর) এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-২) একদিনে মোট ৫টি পদক জিতেছে বাংলাদেশ। যার মধ্যে ১টি সোনা ছাড়াও রয়েছে দুটি করে রুপা ও ব্রোঞ্জ পদক। মোট তিনটি ইভেন্টের ফাইনালে নেমে এই সাফল্য পায় বাংলাদেশ। আর আজ সেই সাফল্যে যুক্ত হলো নতুন পালক।