
গাজার শিশুদের জন্য ১ লাখ ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহে হামজার সহযোগিতা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪৭

৯৬ বলে ১১৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে পাকিস্তানকে জন এনে দেন শাদাব খান। ছবি: ফেসবুক
শেষ ২ উইকেটে প্রয়োজন ছিল ৮৮ রান। সেখান থেকে হারিস রউফকে নিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল পাকিস্তান। শাদাব খানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে রোববার (২৫ অক্টোবর) লাহোরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা।
২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ৩১ রানে ৩ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ১৫৪ রানে ৯ উইকেট হারালে ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শাদাবের লড়াইয়ে বদলে যায় ম্যাচের চিত্র।
৯৬ বলে ১১৩ রানের ইনিংস খেলেন শাদাব। পাঁচটি ছক্কা ও ১৩টি চারে সাজানো তার ইনিংসটি ওয়ানডেতে আট নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি।
শেষ উইকেটে রউফের সঙ্গে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাদাব। ওয়ানডেতে সফল রান তাড়ায় দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ৩৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন রউফ।
জয়ের পথে নাটকীয়তা আরও বাড়ে শাদাবের এলবিডব্লিউর সিদ্ধান্তে। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পরে সেঞ্চুরি পূর্ণ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
এর আগে বেন ডাকেটের ১০৫ রানে ২৪০ রান করে ইংল্যান্ড। এছাড়াও স্যাম কারানের ব্যাট থেকে আসে ৪২ রান। শাহিন আফ্রিদি-রাজাউল্লাহদের বোলিং তোপে শুরু থেকে বিপদে পড়ে ইংল্যান্ডও। তবে বেন ডাকেট ছিলেন ব্যতিক্রম। তার শতকেই লড়াই করার মতো পুঁজি পেয়েছিল ইংলিশরা।
