
কক্সবাজার সমুদ্রসৈকতে বাড়ছে পর্যটক, নিরাপত্তা জোরদারের দাবি

পোশাক শ্রমিকদের দাবি পূরণে রোববার (১ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রীর বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমার সব শ্রমিক ভাই এবং বোনদের প্রতি আহ্বান জানাবো আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের মতোই শিল্প কারখানাগুলোকেও রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায় করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে, আমরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছি, যোগ করেন মন্ত্রী।
শ্রমমন্ত্রী বলেন, আমি আশা করি আগামী দু-একদিনের মধ্যেই রোববার থেকে ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের তাদের কাঙ্ক্ষিত যেটা (মজুরি বোর্ড) ইনশাল্লাহ মঞ্জুর হবে।