
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন নাদাল
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

লিওনেল মেসি। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদ লিওনেল মেসির ঠিকানা হতে পারত বলে দাবি করেছেন সাবেক স্প্যানিশ ম্যানেজার মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল। ন্যাপকিন পেপারে চুক্তি করলেও কাতালান ক্লাবটির সঙ্গে মেসির পেশাদার চুক্তির আগেই লস ব্ল্যাঙ্কোসের কাছে তাকে কেনার সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
মিগুয়েল অ্যাঞ্জেল সম্প্রতি এক সাক্ষাতকারে এই দাবি করেন। তার মতে, রিয়াল সে সময় বার্সেলোনার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি বলেই এ পরিকল্পনা নিয় এগোয়নি।
মিগুয়েল অ্যাঞ্জেল বলেন, ‘আসলে এমন একটা সুযোগ এসেছিল। ২০০১ এর দিকে হয়তো, বাসার্র সঙ্গে মেসির তখনও কোনো পেশাদার চুক্তি ছিল না। রিয়াল মাদ্রিদের কাছে মেসিরই ঘনিষ্ঠ একজন নাকি প্রস্তাব নিয়ে এসেছিল।’
সর্বকালের অন্যতম সেরাকে রিয়াল এভাবে হেলায় কীভাবে হারালো? লিওনেল মেসির প্রতিভা কি আঁচ করতে পারেনি অল হোয়াইটদের স্কাউটিং টিম? মিগুয়েল বলেন, ‘এটা কতটা সত্য জানিনা। তবে ক্লাবটি এমন বার্তা পেয়েছিল যে চাইলে মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে। একটা সুযোগ ছিল। তবে প্রস্তাব আসলেও রিয়াল বাসার্র সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি। আমার মনে হয় পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা শেষ পর্যন্ত রিয়াল এগোয়নি।’