
মিরপুর টেস্টবৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫

স্ত্রী-সন্তান হারানো ফুটবলার লুকাস ত্রেহোর পাশে দাঁড়িয়েছিলেন মেসি-অ্যান্তোনেলা। ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ভেনেজুয়েলায় খেলা আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। জীবনের সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি ও তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রেহো।
লা রেডিওর এক অনুষ্ঠানে ত্রেহো জানান, অ্যান্তোনেলার ফাউন্ডেশন থেকে তাদের ক্যাম্পের জন্য তাঁবু, খাবার, পানীয় ও ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ‘প্রথম যিনি আমাদের সহায়তা করেছিলেন, তিনি অ্যান্তোনেলা রোকুজ্জো। তার ফাউন্ডেশনের মাধ্যমে ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছিল। ফলে পানীয় কিংবা খাবারের কোনো অভাব হয়নি।’
মেসিও নিজের ব্যবহৃত পোশাক ও জুতা পাঠিয়েছিলেন ত্রেহোর জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য স্যুটকেসটি পাঠিয়েছিলেন লিও মেসি। সেখানে ছিল তার নিজের পোশাক ও জুতা। আমার জীবনের অত্যন্ত কঠিন সময়ে তিনি সেগুলো পাঠিয়েছিলেন। তখন তিনি বিশ্বকাপে খেলছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অসাধারণ।’
ত্রেহো আরও জানান, ভেনেজুয়েলার মোনাগাস ও ইন্টার মায়ামিও সেই দুর্যোগে তাকে যথেষ্ট সহায়তা করেছিল।