
ইংল্যান্ড হারায় নিজের ডাবল সেঞ্চুরির গুরুত্ব দেখছেন না ব্রুক
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২১:৫৪

ছবি: আবাহনী
টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ঢাকা আবাহনী। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামের এই ম্যাচে তিন জন লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন, দুজন ব্রাদার্সের। এই ম্যাচে প্রথমার্ধেই লিড নিয়েছিল ব্রাদার্স। ২৭ মিনিটে আলী রাজার গোলে এগিয়ে যায় তারা। আবাহনী দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল রবিউলের গোলে। কিন্তু এই স্কোরলাইন ধরে রাখতে পারেনি তারা।
৭৬ মিনিটে ম্যাচের প্রথম গোলদাতা হাসানই ব্রাদার্সকে এগিয়ে নেন ২-১ গোলে। এবারের মৌসুমে ৫ ম্যাচে ব্রাদার্সের এটি প্রথম জয়। বাকি চার ম্যাচের মধ্যে তারা দুটিতে ড্র ও দুটিতে হেরেছে। টেবিলে তাদের অবস্থান আট নম্বরে। আবাহনী ৭ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।
চাঁদপুর স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ফকিরেরপুলকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। রহমতগঞ্জের পক্ষে গোলদাতা সাজ্জাদ হোসেন, অভিষেক লিম্বু ও ইব্রাহিমা সেনে, ফকিরেরপুলের হয়ে দুটি গোলই করেন সুলিমান দিয়াবাতে। এ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে রহমতগঞ্জ। ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।