
র্যাঙ্কিংয়ে ইয়ানসেনের ইতিহাস, শীর্ষে ফিরলেন অভিষেক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:২৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে গড়াচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। টসের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন যে, চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মুশফিকের জায়গায় মিরপুর টেস্টের একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ঘরের মাঠের স্পিনিং ট্র্যাকে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নামছে টাইগাররা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
গতকাল (২৭ অক্টোবর) অনুশীলনের সময় চোট পান মুশফিক। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। তবে এক্সরে রিপোর্টে কোনো গুরুতর সমস্যা দেখা না যাওয়ায় তার খেলার ব্যাপারে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেলেন তিনি। ২০২৪ এ ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। সেবারও চোটের কারণে বাদ পড়েছিলেন তিনি।
মুশফিকের জায়গা নেয়া তাওহীদ হৃদয়ের টেস্ট অভিষেক হয় গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেভস, শামার জোসেফ, কেভিন উইকহ্যাম, জেডন সিলস ও জশুয়া বিশপ।