
এখন ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে: হাসান
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩

রাইজিং স্টার্স দলে জায়গা পেলেন সাব্বির রহমান। ছবি: বিএসএস
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এছাড়া আছেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানসহ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
দুই গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ। এরপর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
বাংলাদেশ 'এ' দল
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব।
