
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল?
ইসলাম ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২২:৩০

যুদ্ধ ও সংঘাতে বিপর্যস্ত সুদানের অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়াবিন রাসেল।
যুদ্ধ ও সংঘাতে বিপর্যস্ত সুদানের অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়াবিন রাসেল। মানবিক সহায়তার অংশ হিসেবে চলতি সপ্তাহে সুদানে পাঁচ হাজার কেজির বেশি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি। পর্যায়ক্রমে এই সহায়তার পরিমাণ ১০ হাজার কেজিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সুদানের পাশাপাশি অবরুদ্ধ গাজার মানুষের জন্যও খাবার, বিশুদ্ধ পানি ও তাঁবু সরবরাহের উদ্যোগ নিয়েছেন জিয়াবিন রাসেল। মিশরের মাধ্যমে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশেও তাঁর সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি, নওমুসলিম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের স্বাবলম্বীকরণে সহায়তার পাশাপাশি রমজান, কুরবানি ও প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়িয়েছেন।
এসব মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন বাংলাদেশের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত মুহাম্মদ রাজ। তাঁর পরামর্শে জিয়াবিন রাসেল বাংলাদেশ, গাজা ও সুদানে অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন।
ইংল্যান্ডে একটি মদের বারকে মসজিদে রূপান্তরের উদ্যোগও জিয়াবিন রাসেলের মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে আলোচিত। তাঁর এসব উদ্যোগের মূল লক্ষ্য যুদ্ধ, দুর্যোগ ও দারিদ্র্যে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা।