
নবীজির প্রতি দরুদ পাঠের ফজিলত
ধর্ম ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২০:৩

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল- ২০২৬ ও জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে মাওলানা কাজী আবু হোরাইরা সভাপতি এবং মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেউ যেন উসকানি দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি, পেশাগত সমস্যার সমাধান, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ইমামদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান ইমাম সমিতির নেতারা।
এ ছাড়া হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে ইমাম-খতিবদের ভূমিকা নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম, আলেম-উলামা ও সমিতির নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।