
প্রদীপ জ্বালিয়ে দেবী শ্যামার কাছে সুখ ও সমৃদ্ধির প্রত্যাশা
মুফতি জাকারিয়া হারুন
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৯:৫০

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। অনেকে জানতে চান, বাগদানের পর বর-কনে কি একসঙ্গে ওমরাহ করতে পারবেন?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, বাগদান হলেই বর-কনে স্বামী-স্ত্রী হয়ে যান না। ইসলামে বিয়ের আকদ সম্পন্ন হওয়ার পরই তারা স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হন। তাই শুধু আংটি বদল বা বাগদান হলে তারা পরস্পরের জন্য গায়রে মাহরাম থাকবেন। এ অবস্থায় একসঙ্গে ওমরাহ বা অন্য কোনো সফরে যাওয়া জায়েজ নয়।
তবে বিয়ের আকদ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে কনেকে স্বামীর বাড়িতে তুলে না দিলেও তারা স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন। বিয়ের রেজিস্ট্রেশন না হলেও শরিয়তসম্মতভাবে আকদ হয়ে থাকলে তারা একসঙ্গে হজ ও ওমরাহসহ যেকোনো সফরে যেতে পারবেন।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো নারী যেন মাহরাম ছাড়া সফর না করে।’ (বুখারি ও মুসলিম)
যেভাবে সম্পন্ন হয় বিয়ের আকদ
বিয়ের আকদের মূল বিষয় হলো ইজাব ও কবুল। অর্থাৎ এক পক্ষ বিয়ের প্রস্তাব দেবে এবং অন্য পক্ষ তা গ্রহণ করবে। সাধারণত কনেপক্ষ প্রস্তাব দেয় এবং বর তা কবুল করেন। কনের সম্মতি, প্রয়োজনীয় সাক্ষীর উপস্থিতি এবং শরিয়তের অন্যান্য শর্ত পূরণ হলে বিয়ে সম্পন্ন হয়।
বিয়েতে খুতবা পড়া মুস্তাহাব, তবে তা ওয়াজিব নয়। রসুলুল্লাহ (সা.) বিয়ের খুতবায় আল্লাহর প্রশংসা ও কোরআনের কয়েকটি আয়াত পাঠের শিক্ষা দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ২১১৮)