
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সরকার বিরোধীদলের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) কারামুক্ত বীরমুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান তার বাসায় গেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে মাসখানেক কারাবাসের পর মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান আখতারুজ্জামান।
কারামুক্ত আখতারুজ্জামানকে নিয়ে মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে আসেন জামায়াত নেতাকর্মীরা। সেখানে তাকে অভ্যর্থনা জানান জামায়াতের শীর্ষ নেতারা৷
পরে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে সরকার। জনগণের অধিকার রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সরব থাকার হুঁশিয়ারি দেন তিনি।