
পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না নব্য স্বৈরাচার: নাহিদ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ গণতন্ত্রের সংকটময় সময় পার করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র বলেন, সরকার নানা রকম প্রতিশ্রুতি দিয়ে জুলাই সনদ তো দূরে থাকুক, নিজেদের ৩১ দফাই ভুলে গেছে।
আসিফ মাহমুদ দাবি করেন, জনগণের সঙ্গে সঙ্গে নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গেও তিনি প্রতারণা করছেন।
তিনি বলেন, এনসিপি ৫ বছরের মধ্যেই ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে। সরকারের দলীয় প্রশাসকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না।
এনসিপির এ নেতা আরও বলেন, বিভিন্ন জায়গায় উচ্ছেদের নামে নতুন করে চাঁদাবাজির পথ করছে বিএনপি। গণতন্ত্রের সংকটময় সময় পার করছে দেশ।