
গণতন্ত্রের সংকটময় সময় পার করছে দেশ: আসিফ মাহমুদ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভে কথা বলছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার ফেরার কথা শোনা যাচ্ছে; কিন্তু নব্য স্বৈরাচার তাদের ঠেকাতে পারবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নতুন করে ভারতকে করিডোর দেয়ার পাঁয়তারা করছে সরকার। কোনোভাবেই করিডোর দিতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশ পরিচালনা নয় সন্ত্রাস-চাঁদাবাজির প্ল্যান নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান।
প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি উল্লেখ করে নাহিদ বলেন, সংবিধান সংবিধান সংস্কার পরিষদ গঠন ছিলো গণভোটের অন্যতম প্রতিশ্রুতি।
অন্যদিকে, একই আয়োজনে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের পর দেশ ঠিক তো দূরে থাক; বিএনপি নিজেরাই ঠিক হয়নি।
সরকারের প্রতি প্রশ্ন রেখে আখতার বলেন, কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারলে, বাংলাদেশে ২৫০০ টাকা কেন?
গণতন্ত্রের যাত্রায় উল্টোপথে হাঁটছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, সব খাতে সরকার ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।