
ফোল্ডেবল আইফোনে কী কী সুবিধা, দাম কত?
ওয়েব ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৬

দুবাইয়ের অ্যাপল আউটলেটে ওই ক্রেতা
২০ বছর ধরে সংগ্রহ করা ৫৩টি আইফোন সঙ্গে নিয়ে দুবাইয়ের অ্যাপলস্টোরে হাজির হয়েছেন মোহাম্মাদ শাকা। এ সময় ফোল্ডেবল আইফোন ডুয়োর ২টি হ্যান্ডসেট কেনেন তিনি।
আইফোনের প্রথম প্রজন্ম থেকে সর্বশেষ ভার্সন পর্যন্ত সবগুলো মডেল শাকার সংগ্রহে রয়েছে। কয়েকটি আবার একই মডেলের কিন্তু রঙ আলাদা।
খালিজ টাইমস জানিয়েছে, অ্যাপল কর্তৃপক্ষ তার খোজ পেয়ে আউটলেটে আমন্ত্রণ জানায়। এ সময় সংগ্রহশালা সঙ্গে আনেন শাকা।
এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সরগরম হয়।
করাচিতে জন্ম নেওয়া মোহাম্মাদ শাকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইফোনের তিনি ডাইহার্ড ফ্যান। আইফোন সংগ্রহকে শুধু শখ নয় ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবেও দেখেন তিনি।