
জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ থেকে সাংবাদিকের কাছে টাকা দাবি, পরে জানা গেল অ্যাকাউন্ট হ্যাকড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৩৯

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
শারদীয় দুর্গাপূজা উদযাপন ঘিরে সরকারের স্পষ্ট সাফল্য অস্বীকার করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে সংকীর্ণ এবং হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে সারা দেশে অভূতপূর্ব নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই সাফল্য দেশ-বিদেশে সর্বজনবিদিত এবং প্রশংসিত।
অথচ অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়াতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’। একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে সরকারের স্পষ্ট সাফল্যকে এভাবে অস্বীকার করা সংকীর্ণ ও হীন মানসিকতারই বহিঃপ্রকাশ, যোগ করেন নাছির।
তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ যখন এক নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, যেখানে বিএনপি সরকার বিরোধীদলের প্রতিটি যৌক্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে; সেখানে বিরোধী রাজনীতির এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীন মন্তব্য জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।
নাছির বলেন, সরকারের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনা করাই হলো আধুনিক ও গঠনমূলক রাজনীতির সৌন্দর্য। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে কেবল সরকারি দলের রাজনীতিতেই নয়, বিরোধী দলের রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইবে, এমনটাই সবার প্রত্যাশা।
একইসঙ্গে, কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে বিরোধীদলকে অন্ধ বিরোধিতার সংকীর্ণ রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নাছির উদ্দীন।