
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, লাগছে না কেমোথেরাপি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৬

সংগীতশিল্পী আসিফ আকবর। ফাইল ছবি
ঢাকার মগবাজারে ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ও হামলার ঘটনায় হাতিরঝিল থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা করেন তিনি।
রাজধানীর মগবাজারে শনিবার ভোরে সিএনজিচালিত অটোরিকশা থেকে এক দুর্বৃত্ত আসিফ আকবরের গাড়িতে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গায়ককে লক্ষ্য করে এ হামলা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে এসে থামে একটি সিএনজিচালিত অটোরিকশা। সেখান থেকে নেমে এক যুবক সরাসরি আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। তবে হামলার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তিনি অবস্থান করছিলেন বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসে। গুলির শব্দ শুনে দ্রুত নিচে নেমে আসেন তিনি। হামলায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
প্রসঙ্গত, মগবাজারে বিশাল সেন্টারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত স্টুডিও রয়েছে। ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।