
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২১:১৭

স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক হয়েছেন মাহিন সরকার। ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. মাহিন সরকারকে। সদস্যসচিব হিসেবে আছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে। এছাড়া সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।