
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৪২

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে; কারণ এটা তার প্রশ্রয়ের, আনন্দের ও নিরাপত্তার জায়গা। তিনি নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করেননি।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করে থাকেন। তাহলে সেই স্বাধীনতার চেতনা বলে কোনো কিছুই থাকে না।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ব্যাংক লুটের স্বাধীনতা মনে করে। আর জনগণের কাছে মুক্তিযুদ্ধকে চেতনা হিসেবে ফেরি করে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘স্বাধীনতার অবদান হচ্ছে ৭ নভেম্বর। ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল চেতনা ছিলো ৭ নভেম্বরের চেতনা।’
তিনি বলেন, ‘৭১ সালে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু তা ছিলো অরক্ষিত। যারা রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারা সবকিছুকে কুক্ষিগত করেছিলেন।’
সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ নেতারা বক্তব্য রাখেন।
