
ওসমান ফারুকের পদত্যাগ, জানা গেল কারণ
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণার পর বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদের মধ্যে ৫৭ জন উপজেলার চেয়রম্যান, ৪২ জন পৌরসভার মেয়র এবং একজন উপজেলার ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘সামনে স্থানীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে এনসিপি এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।’
নতুন ঘোষিত ১০০ জন উপজেলা ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভার মেয়র পদপ্রার্থী ছিলেন।
প্রাসঙ্গিক: