
শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান
রাজনীতি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২০:৪৬

মঙ্গলবার সংসদ ভবনে বিরোধী দলীয় এমপিদের বৈঠকে বিভিন্ন চুক্তি ও প্রকল্প বিষয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি সময় সংবাদ
জাপান সফর ও মাতারবাড়ি চুক্তিসহ সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরতে গুরুত্বারোপ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ ভবনে বিরোধী দলীয় এমপিদের বৈঠকে তিনি এসব বিষয়ে কথা বলেন।
বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
এ সময় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।