
ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত এই নারী আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ১৭ অক্টোবর একই স্থানে পূরণ করা ফরম জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। এর আগে গত ১ অক্টোবর সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগে আসনটি শূন্য হয়।