
গভীর রাতে সেভেনটি এইট রেস্টহাউজে অভিযান, অবৈধ বিদেশি মদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, ফাইল ছবি
শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।’
পাশাপাশি সংসদের কার্যক্রম কাছ থেকে দেখতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদে আসার আমন্ত্রণ জানান কায়সার কামাল।
উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও তরুণদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন, যেখানে আইনের শাসন, মানবাধিকার এবং প্রত্যেকের মতপ্রকাশের অধিকার নিশ্চিত হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘বালাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণের অংশ হতে হবে।’
স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে মেধাবীদের সামনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।