
গভীর রাতে সেভেনটি এইট রেস্টহাউজে অভিযান, অবৈধ বিদেশি মদ জব্দ
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৭

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী উত্তর পাড়া ঈদগাহ ময়দানসংলগ্ন সীমান্ত এলাকা। ছবি: সময় সংবাদ
কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পরও উদ্ধার হননি পুলিশের দুই সদস্য। তাদের ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের অভিযানে গিয়ে নতুন কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে তাকে আটক করা হয়। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফ পর্যায়ে কথা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।