
হরমুজ প্রণালীতে আইফোন ও দামি পারফিউম ভেসে বেড়ানোর দাবি, কী ঘটেছে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫

সিজেপির ‘পতাকা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। ছবি: সংগৃহীত
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত ‘লেহরা দো তিরাঙ্গা’ বা ‘পতাকা ওড়াও’ বিক্ষোভ কর্মসূচির আগে, শুক্রবার (১৬ অক্টোবর) কন্নাট প্লেস ও মধ্য দিল্লির আশপাশে ৬ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-এর বিক্ষোভের আহ্বানের প্রেক্ষিতে গত এক সপ্তাহ ধরে দিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার মধ্য দিল্লিজুড়ে প্রায় ৩২,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হতে পারে।
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, ‘খুব অল্প সংখ্যক ব্যক্তিকে’ কোনো ‘উপযুক্ত স্থানে’ মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে।
গত ১০ অক্টোবরের বিক্ষোভের সময় নতুন দিল্লি জেলায় প্রায় ৫,০০০ কর্মী মোতায়েন করেছিল স্থানীয় পুলিশ।
এই জেলার অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে– কন্নাট প্লেস, রাজীব চক, সেন্ট্রাল পার্ক, নিকটবর্তী মেট্রো স্টেশনগুলো, যন্তর-মন্তর এবং পালিকা বাজার।
গেল মঙ্গলবার সকালে সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতারের পর সিজেপি-এর আহ্বায়ক অভিজিৎ দীপকে ‘ফ্ল্যাগ মার্চ’-এর ঘোষণা দেন। আর এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার তাদের দু’জনকেই পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস