
পূজায় ঘরেই তৈরি করুন দারুন স্বাদের মাটন কারি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

বাসমতি চালে ঝাল ইলিশ পোলাও
ইলিশ মাছ পছন্দ করেন, অথচ একটু ভিন্ন স্বাদের খাবার খেতে চান? তাহলে তৈরি করে দেখতে পারেন বাসমতি চালে ঝাল ইলিশ পোলাও। সুগন্ধি চাল, সরিষার তেল, কাঁচা মরিচ আর ইলিশের নিজস্ব স্বাদ—সব মিলিয়ে এই পদটি হতে পারে দুপুর কিংবা রাতের বিশেষ আয়োজনের আকর্ষণ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন
উপকরণ: বাসমতি চাল -৫০০ গ্রাম, ইলিশ মাছ ৪ টুকরা, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টকদই ১ টেবিল চামচ, পেঁয়াজ ৩/৪টি, দারুচিনি ১টি, এলাচ ২টি, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৫/৬টি, সর্ষের তেল ১/৪ কাপ, বিরিয়ানি মসলা ১/ ২ চা চামচ, চিনি সামান্য, পানি ১ লিটারের থেকে একটু কম, লবণ স্বাদমতো।
প্রণালী: মাছের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে ২ মিনিট রেখে দিতে হবে এবং বাসমতি চাল টা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে বেশি করে তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলুন ও অর্ধেক মাছ ভাজার তেলটা সরিয়ে রাখুন। অবশিষ্ট গরম তেলের মধ্যে দারচিনি ও এলাচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা টা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে রসুন বাটা ও আদা বাটা দিয়ে নেড়ে নিতে হবে।এবার এর মধ্যে হলুদ ও মরিচের গুঁড়ো দিন। রসুন ও আদার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে চিনি,টক দই ও জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে। এরপর অন্য একটি পাত্রে তেল গরম করে কুচানো পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিন ও সরিয়ে রাখুন। মশলা কষা হয়ে তেল বেরোতে শুরু করলে ওর মধ্যে বিরিয়ানি মশলা গুঁড়ো মিশিয়ে নিন। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিন। ৫ মিনিট পর মাছগুলো উল্টে দিন এবং ২ মিনিট পর মাছগুলো উঠিয়ে নিন। এবার মাছের মসলার মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভেজে প্রয়োজনমতো পানি ও স্বাদমতো লবন দিয়ে ঢেকে রান্না করুন। চাল সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে বেরেস্তা মিশিয়ে নিন। এবার এর মধ্যে কাঁচা মরিচ ও কষানো ইলিশ মাছটা দিয়ে সরিয়ে রাখা মাছের তেল টা উপরে ছড়িয়ে দিন। ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই অবস্থায়। এরপর হয়ে এলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন " স্পাইসি/ ঝাল ইলিশ " পোলাও।