
বৃষ্টিভেজা দিনে জেনে নিন গরুর মাংসের কালা ভুনার সহজ রেসিপি
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৮

বিশ্বে প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছর ১৯ নভেম্বর পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দিতে দিবসটি পালন করা হয়।
দিবসটি বাবা, ভাই, স্বামী, ছেলে কিংবা প্রিয় সঙ্গী—জীবনের বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে আমাদের পাশে থাকা পুরুষ মানুষগুলোর প্রতি সম্মান জানানোর দিন। এর মূল উদ্দেশ্য হলো পুরুষদের ইতিবাচক অবদানসমূহ সামনে আনা এবং তাদের সামগ্রিক সুস্থতাকে প্রাধান্য দেয়া।
২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য হলো ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (The Future Is Everyone)। যার বাংলা অর্থ ‘ভবিষ্যৎ সবার’।
এই প্রতিপাদ্যের মাধ্যমে নারী ও পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং অন্তর্ভুক্তির ভিত্তিতে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
পুরুষদের জন্য আলাদা একটি দিবস পালনের ধারণা প্রথম আলোচনায় আসে ১৯৬০-এর দশকে। তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, আন্তর্জাতিক নারী দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত।
১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংগঠন অধ্যাপক থমাস ওস্টারের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের আয়োজন করে। ১৯৯৪ সালে কিছু জায়গায় অনুষ্ঠানও হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে উদ্যোগটি তেমন জনপ্রিয়তা পায়নি।
এরপর ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেরোম তিলকসিংহ দিবসটি আবার চালু করেন। তবে তারিখ হিসেবে বেছে নেন তার বাবার জন্মদিন ১৯ নভেম্বরকে। সেই থেকে প্রতি বছর বিশ্বের ৮০টিরও বেশি দেশে নিয়মিত পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস।
আন্তর্জাতিক পুরুষ দিবস ‘নারী দিবস’র প্রতিদ্বন্দ্বী নয়। বরং পুরুষ ও ছেলেদের অভিজ্ঞতা, অবদান এবং সমস্যা নিয়ে খোলামেলা কথা বলার একটি উপলক্ষ। একই সঙ্গে নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার বার্তাও মনে করিয়ে দেয় দিবসটি।