
১৬ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত যা ঘটেছিল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:৬

শুক্রবার (১৬ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ছয় সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধারের বিষয়ে জানানো হবে।
এ ছাড়া নারায়ণগঞ্জের আলোচিত সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি মো. রনিকে গ্রেফতারের বিষয়েও ব্রিফ করা হবে। এতে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এবং এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিতে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ বঙ্গাব্দের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজামণ্ডপ পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিকেল ৫টায় রাজধানীর জনসন রোডে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ৩২তম ডিএনএমসি ডে উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানটি কলেজের ৫৩/১, জনসন রোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।