
সৌদি আরব কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৩

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তীব্র আন্দোলনের মুখেও পদত্যাগ না করায় সিইসির ওপর ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি তাকে সরাসরি বলেছি, সেইসি হিসেবে আপনি আর থাকতে পারবেন না।
প্রধান নির্বাচন কমিশনার রাতে ঘুমাতে পারেন না উল্লেখ করে লোকসভার বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের হত্যা এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি এবং আমি ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছিলাম। তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং একটি পিটিশন দাখিল করার পরামর্শ দিয়েছেন।’
জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না প্রশ্ন তুলে কংগ্রেস নেতা বলেন, ‘আপনি (সিইসি) কেন পদত্যাগ করছেন না? আপনার ঘুম নেই; আমরা আপনাকে ছাড়ব না। আপনার অতীত এবং দুর্নীতির কথা আমরা জানি। সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি।’
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির-সিজেপির আন্দোলন ঘিরে বাড়ছে উত্তেজনা। রোববার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে বাধা দেয় পুলিশ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।
আটক সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫০ হাজার রুপির মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মুক্তির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন দীপকে। তার দাবি, বিক্ষোভ চালিয়ে না যাওয়ার কোনো অঙ্গীকারে সই করেননি তিনি। মুক্তির পর রাজপথে ফেরার ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা। দলটির কর্মী-সমর্থকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্র ও বামপন্থি সংগঠন। আটক হয়েছেন বামপন্থি সংসদ সদস্য, ছাত্রনেতা ও কয়েকজন সাংবাদিক। তবে দিল্লি পুলিশ বলছে, আটক ও মুক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।