
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান
কমল দে
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫

ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ফাইল ছবি
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর বলে উল্লেখ করেছেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে টিসিজেএ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’
ভিডিও সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন ক্যামেরা সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার লায়ন সালাউদ্দিন, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী এবং নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সহসভাপতি সঞ্জীব দে বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।