
ইয়েমেনের সামরিক ক্যাম্পে হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৬:১৪

মস্কো সিটি কোর্ট প্রেস সার্ভিসের প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে অভিযুক্ত মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড ২০২৪ সালের ৭ অক্টোবর মস্কো সিটি আদালতে শুনানিকালে একটি কাঁচের খাঁচার ভেতর দাঁড়িয়ে আছেন। ছবি: সংগৃহীত
ইউক্রেনে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে লড়াই করার অভিযোগে রাশিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকা স্টিফেন হাবার্ড নামের এক মার্কিনি মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সেন্ট পিটার্সবার্গ সফরের পর তিনি মুক্তি পেলেন।
মিশিগানের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবার্ডকে ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে মার্কিন পররাষ্ট্র দফতর। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২০ অক্টোবর) জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হাবার্ডের বিষয়টি উত্থাপন করেছেন।
বৈঠকের পর উইটকফ হাবার্ডের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানান।
বৈঠক চলাকালে পুতিন জানান, হাবার্ড সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে রয়েছেন, ঠিক সেই বিমানবন্দরেই, যেখানে বুধবার (২১ অক্টোবর) এর আগে উইটকফ অবতরণ করেন।
উইটকফের মস্কো সফরের আগে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, বিশেষ দূতের এই সফরের উদ্দেশ্যগুলোর মধ্যে ‘অন্যায়ভাবে আটক’ মার্কিন নাগরিক হাবার্ডের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে, যা আমেরিকানদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
সিএনএন জানায়, হাবার্ড ইংরেজি শিক্ষক হিসেবে বিদেশে কয়েক দশক কাটিয়েছেন। ২০১৪ সালে তিনি পূর্ব ইউক্রেনের ইজিউম শহরে চলে যান, ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় শহরটি চলে যায় রুশ বাহিনীর দখলে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রুশ কৌঁসুলিরা অভিযোগ করেছেন যে হাবার্ড মাসে প্রায় ১,০০০ ডলারের চুক্তিতে ইজিউমে যুদ্ধ করেছিলেন। যদিও তার বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স-এর দাবি, এই অভিযোগ মিথ্যা।
সূত্র: সিএনএন