
ফের সড়ক অবরোধের ডাক, পর্যটকদের সাজেক ছাড়ার অনুরোধ
প্রতিবেদক, পাবনা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৬:৫৩

আগুনে গাড়িতে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়। ছবি: সময় সংবাদ
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় সিগারেটের আগুনে ভটভটিতে থাকা খড় পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সামনের সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর মোড় থেকে ভেড়ামারার উদ্দেশে যাচ্ছিল খড়বোঝাই ভটভটিটি। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন থেকে গাড়িতে থাকা খড়ে আগুন ধরে যায়।
এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।