
ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩২

হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেম। ছবি: সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরাইলের নির্বাচনের ফলাফল নিয়ে তারা মোটেও চিন্তিত নন। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ‘প্রতিরোধ’ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির প্রধান।
বুধবার (২৮ অক্টোবর) লিখিত এক বিবৃতিতে নাঈম কাসেম বলেন, ‘ইসরাইল কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইসরাইল তার দখলদারিত্ব অব্যাহত রাখতে পারে না। আমাদের ভূখণ্ড ছেড়ে তাদের চলে যেতেই হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিরোধ সংগ্রাম চলবে। আমাদের এবং লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যত দিন দখলদারিত্ব ও আগ্রাসন চলবে, তত দিন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’
গত জুনে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সই হয়। এর লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা, লেবাননের যেসব এলাকা ইসরাইলের দখলে রয়েছে সেখান থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।
তবে দক্ষিণ লেবাননে নিজেদের দখলে থাকা এলাকা ও এর আশপাশে ইসরাইল এখনো মাঝেমধ্যে হামলা ও স্থাপনা ধ্বংসের অভিযান চালাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে সরকারের পরিকল্পনা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে গোষ্ঠীটি।
সূত্র: টাইমস অব ইসরাইল