
মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, মজুত কত?
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯

কানাডার আলবার্টা প্রদেশের গ্রামীণ এলাকায় স্বাধীনতা লেখা একটি সাইনবোর্ড ও আলবার্টার পতাকা দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে একটি গুরুতর দুর্ঘটনার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) অটোয়ায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি সাংবাদিকেদের হতাহতের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট-এ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।’
তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন এবং ঘাঁটিতে ঠিক কী কারণে এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হলো, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, শনিবার সন্ধ্যাতেও বড় আকারে আগুন জ্বলছিল। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’
কানাডীয় সামরিক বাহিনী এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে তিনি জানান।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, জাতীয় সরকার ‘আলবার্টা সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে’।
২০২১ সালের তথ্য অনুযায়ী, সিএফবি ওয়েইনরাইট ঘাঁটিতে ১ হাজার ৩১০ জন সামরিক ও বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন। ঘাঁটির ঠিক উত্তরে ওয়েইনরাইট শহরটির অবস্থান। শহরটির জনসংখ্যা প্রায় ৬ হাজার ৬০০।
স্থানীয় পৌর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আগুন ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি।
সূত্র: রয়টার্স
প্রাসঙ্গিক: