
দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে বসলো দুটি রিং
স্বাস্থ্য
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯৯ জনে। এর আগের ২৪ ঘণ্টায়ও ৮ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রাসঙ্গিক: