
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
বাংলাদেশ
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৩:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষ্যে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে নগরীর পাঁচটি স্থান থেকে এসব বাস ক্যাম্পাসের উদ্দেশে ছাড়বে। ওই দিন শাটল ট্রেনও চলবে বিশেষ সময়সূচিতে। প্রথম শাটল ছাড়বে সকাল সোয়া ৭টায়, বটতলী স্টেশন থেকে।
শনিবার (১৪ নভেম্বর) হীরকজয়ন্তী পরিবহন উপকমিটির বিজ্ঞপ্তিতে বাসের সময়সূচি জানানো হয়। পরদিন রোববার (১৫ নভেম্বর) প্রক্টর কার্যালয় পৃথক বিজ্ঞপ্তিতে শাটলের সূচি জানায়। এ সূচি শুধু ১৮ নভেম্বরের জন্য কার্যকর থাকবে।
নগরীর পাঁচ স্থান থেকে ছাড়বে ফ্রি বাস
সকাল সাড়ে ৭টায় বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে একটি বাস ছাড়বে। আগ্রাবাদের বাদামতলী মোড়ে সোনালি ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় একটি করে বাস ছাড়বে। নিউ মার্কেট থেকে সকাল সাড়ে ৭টায় একটি এবং ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় তিনটি করে বাস ছাড়বে।
ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস ছাড়বে। এই দুই স্থান থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আসন পূর্ণ হওয়া সাপেক্ষে বাসগুলো রওনা হবে।
বাসগুলো নগরীর ২ নম্বর গেটের কর্ণফুলি কমপ্লেক্স হয়ে ক্যাম্পাসে যাবে। আসন খালি থাকলে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহায়তায় কর্ণফুলি কমপ্লেক্স, পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংক রোডের মোড় থেকেও বাসে উঠতে পারবেন।
প্রাসঙ্গিক:
ফিরতি বাস ছাড়বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে আসন পূর্ণ হওয়া সাপেক্ষে প্রতি ১৫ মিনিটে পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে রওনা হবে। অনুষ্ঠান শেষে রাত ৯টায় বাকি বাসগুলো একই স্থান থেকে ছাড়বে।
শাটল ট্রেনের বিশেষ সময়সূচি
১। বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশে সকাল ৭টা ১৫ ও ৭টা ৪০ মিনিটে, দুপুর আড়াইটায়, বিকেল সাড়ে ৩টা ও ৫টায় এবং রাত সাড়ে ৮টা ও ৯টায় শাটল ছাড়বে।
২। ষোলশহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে সকাল সাড়ে ৯টা, সোয়া ১০টা ও সাড়ে ১১টায় শাটল ছাড়বে।
৩। বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে সকাল ৮টা ৪০ মিনিট, ৯টা ৫ মিনিট ও সাড়ে ১০টার শাটল ষোলশহর পর্যন্ত যাবে। এরপর শাটল ছাড়বে দুপুর ১টা ও ২টায়, বিকেল ৩টা ৩৫ ও ৪টা ৪০ মিনিটে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং রাত ৯টা ৪৫ ও ১০টা ২০ মিনিটে।
দুপুর ২টা থেকে মাঠমুখী যান চলাচল বন্ধ
দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল মোড়, নিরাপত্তা দফতরের মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যান চলাচল বন্ধ থাকবে। সকালে যাত্রী নামাতে আসা ছোট গাড়িগুলো সোহরাওয়ার্দী হল মোড় হয়ে ক্যাম্পাসের ২ নম্বর গেট দিয়ে বের হবে।
বাস রাখা হবে শহীদ ফরহাদ হোসেন হলের সামনের মাঠ ও শহীদ আবদুর রব হলের মাঠে। ব্যক্তিগত ছোট গাড়ি রাখা যাবে আলাওল হল এলাকায়, এ এফ রহমান হলের মাঠে, কেন্দ্রীয় মসজিদের সামনে ও সোহরাওয়ার্দী হলের মাঠে। এসব স্থানে জায়গা না থাকলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সামনে ও শহীদ ফরহাদ হোসেন হলের মাঠে গাড়ি রাখা যাবে।
ক্যাম্পাসে চলবে ১২টি ফ্রি ই-কার
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশল দফতর থেকে শহীদ মিনার পর্যন্ত ছয়টি ই-কার চলবে। র্যালির সময় এ পথেই-কার চলাচল বন্ধ থাকবে। আরও ছয়টিই-কার কাটা পাহাড় সড়কের মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী চলবে।
কেন্দ্রীয় খেলার মাঠের বুথে সকাল ৮টা থেকে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হ্যাম্পার ও কুপন বিতরণ শুরু হবে। সকাল ১০টায় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। র্যালি শেষেও বুথ থেকে গিফট হ্যাম্পার ও কুপন সংগ্রহ করা যাবে।