
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৪

প্রতীকী ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে নাজমুল হক বিশারু (৬০) নামের আটক এক ব্যক্তিকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে লস্করাপাড়া গ্রামের বাসিন্দা জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গিয়ে আটক হন নাজমুল হক। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা গণপিটুনিতে নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাজমুল হকের নামে জেলায় চুরিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটি চুরির মামলা অপরটি গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা।
প্রাসঙ্গিক: