
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৬

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন। এডিস মশার প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।
এর আগে গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছিল।