
আজ কোথায় কী? (৭ নভেম্বর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৬:৫৩

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
রোববার (৮ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এবং ইউএনডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে আবাসন খাতের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৩টায় মুন্সিগঞ্জের ছনবাড়ি-মুন্সিগঞ্জ সড়কের কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সুইড কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।