
প্রেমের কথা স্বীকার করে বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর

চিত্রনায়ক সালমান শাহ (বামে) এবং আশরাফুল হক ডন (ডানে)। ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেন। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেন।
এ প্রসঙ্গে ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহ’র মৃত্যুর দুটি সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি আত্মহত্যা করেছেন। তাই দীর্ঘদিন হাজতবাসে থাকা আসামিপক্ষের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করেছেন।
গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে একত্রে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। কিন্তু তদন্তে ডন তথ্য গোপন করার কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ জানায় সিআইডি। তাই আলোচিত ও চাঞ্চলকর এ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডনকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশের পাড়ি জমান চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। কিন্তু নায়কের পরিবারের দাবি এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৫ নভেম্বর ধার্য হয়েছে।