
ভক্তদের হৃদয়ে আজও অমলিন আনোয়ার হোসেন
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৯:১

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। গানের এ জমকালো আসরে সাত ব্যান্ডদলের টানা সাত ঘণ্টার পারফরম্যান্সে মাতবে সাত লাখ মানুষ।
এতে অংশ নেবে মাইলস, শিরোনামহীন, ওয়ারফেজসহ খ্যাতনামা সাতটি ব্যান্ড। শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটায় শুরু হবে আয়োজনটি। সংগীতপ্রেমীদের প্রয়োজন হবে না কোনো টিকিট। সংগীতের সুরে ঐক্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুত আয়োজকেরাও।
সংগীত শুধু বিনোদন নয়, কখনো যে তা হয়ে ওঠে মানুষের আবেগ, জাতীয় সংহতি ও দেশপ্রেমের ঐকতান তারই বার্তা দেবে কনসার্টটি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কনসার্টের মঞ্চ মাতানো দেশের সাত জনপ্রিয় ব্যান্ডগুলো হলো নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।
আয়োজনটির সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বামবা। আয়োজকদের প্রত্যাশা, সংগীতের শক্তিতে তৈরি হবে সৌহার্দ্য, সম্প্রীতি আর সংহতির এক অনন্য পরিবেশ।