
শনিবার ‘কনসার্ট ফর সলিডারিটি’-তে ৭ ব্যান্ডদল মঞ্চ মাতাবে ৭ ঘণ্টা

কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
পর্দায় বাংলার নবাব সিরাজউদ্দৌলার অবিস্মরণীয় রূপায়ণ করে আকাশচুম্বী পরিচিতি পান বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ আনোয়ার হোসেন। তার কণ্ঠে ‘বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি’ সংলাপ আজও দর্শকের মনে অমলিন। আজ শুক্রবার (৬ নভেম্বর) বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ ও কিংবদন্তি এ অভিনেতার ৯৫তম জন্মদিন।
১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। কলেজজীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন। মঞ্চনাটক দিয়ে শুরু, ১৯৬১ সালে ‘তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক।
এরপর ‘সূর্যস্নান’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন। তবে ১৯৬৭ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। প্রায় সাড়ে তিনশ সিনেমায় অভিনয় করে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে।
‘জীবন থেকে নেয়া’, ‘জয় বাংলা’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘লাঠিয়াল’, ‘পালঙ্ক’, ‘গোলাপী এখন ট্রেনে’ তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাসহ অসংখ্য সম্মাননা।
২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন আনোয়ার হোসেন। প্রিয় অভিনেতাকে হারানোর ১৩ বছর কেটে গেছে। কিন্তু তার অভিনয়, ব্যক্তিত্ব আর কালজয়ী সংলাপ তাকে আজও বাঁচিয়ে রেখেছে বাংলা সিনেপ্রেমী দর্শকের হৃদয়ে।